কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ আয়োজন

‘তোমার চোখে জুলাই’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই গণঅভ্যুথানবিষয়ক বিশেষ সেল’ এর আয়োজন ‘তোমার চোখে জুলাই’।

সোমবার (২০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক হাসান ইনামের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বার্তায় লেখার নিয়ম উল্লেখ করা হয়। যা হলো-

গ্রুপ-এ

• বাংলাদেশের যেকোনো প্রান্তের ১ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।

• জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মৌলিক লেখা (গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণা) পাঠানো যাবে।

• সর্বনিম্ন ৫০০ ও সর্বোচ্চ ১০০০ শব্দের লেখা পাঠানো যাবে।

• লেখার সঙ্গে প্রতিযোগির পূর্ণ নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও শ্রেণি, যোগাযোগের নম্বর পাঠাতে হবে।

প্রথম পুরস্কার নগদ দশ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ২য় পুরস্কার নগদ সাত হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং ৩য় পুরস্কার নগদ পাঁচ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।

গ্রুপ-বি

•বাংলাদেশের যেকোনো প্রান্তের একাদশ-দ্বাদশ বা সমমানের শ্রেণির শিক্ষার্থীরা এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।

• জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মৌলিক লেখা (গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণা) পাঠানো যাবে।

• সর্বনিম্ন ৭০০ ও সর্বোচ্চ ১২০০ শব্দের লেখা পাঠানো যাবে।

• লেখার সঙ্গে প্রতিযোগির পূর্ণ নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও শ্রেণি, যোগাযোগের নম্বর পাঠাতে হবে।

১ম পুরস্কার নগদ পনের হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ২য় পুরস্কার নগদ বারো হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ৩য় পুরস্কার নগদ দশ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।

গ্রুপ-সি

• বাংলাদেশের যেকোনো প্রান্তের বিশ্ববিদ্যালয় ও সমমনা মাদরাসার শিক্ষার্থীরা এই ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।

• জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মৌলিক লেখা (গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণা) পাঠানো যাবে।

• সর্বনিম্ন ১২০০ ও সর্বোচ্চ ৩০০০ শব্দের লেখা পাঠানো যাবে।

• লেখার সঙ্গে প্রতিযোগির পূর্ণ নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও শ্রেণী, যোগাযোগের নম্বর পাঠাতে হবে।

১ম পুরস্কার নগদ বিশ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। ২য় পুরস্কার নগদ সতের হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং ৩য় পুরস্কার নগদ পনের হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।

এ ছাড়া প্রতি ক্যাটাগরির সেরা ২০ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

লেখা পাঠানোর শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি, ২০২৫

লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

সার্বিক যোগাযোগ: সালমান সাদ,সদস্য (জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল)

মোবাইল: ০১৮১৪-৭৯০৭৫২

মনোনীত লেখাগুলো অমর একুশে গ্রন্থমেলায় বই আকারে প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X