কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০২:৪০ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গণহত্যাকারীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে : বদিউল আলম

ড. বদিউল আলম মজুমদার। ফাইল ছবি
ড. বদিউল আলম মজুমদার। ফাইল ছবি

গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকারীরা আবার ক্ষমতায় আসুক, দেশের অধিকাংশ জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আরএফইডি টক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, গণহত্যাকারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পাশাপাশি বিগত তিনটি নির্বাচন দায়িত্ব পালনে ব্যর্থ তিন নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠনেরও সুপারিশের কথা জানান তিনি।

এর আগে গেল জুলাই-আগস্ট মাসের আন্দোলনে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রায় দেড় হাজারের বেশি মানুষকে। আহত হয়েছেন কয়েক হাজার। এ ছাড়াও বিগত ১৬ বছরে গুম, খুনসহ একাধিক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অভিযোগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে ঘিরে। আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা, এই প্রশ্ন এখন সব মহলে।

ড. বদিউল আলম মজুমদার বলেন, কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই- যে অন্যায় করেছে তাদের বিচারের আওতায় আনা।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি তদন্ত কমিশন গঠন করার মাধ্যমে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কারচুপিতে সহায়তাকারীদের বিচার করা হোক। তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার হবে। কেউ চায় না অতীতের জায়গায় ফিরে যাক। অতীতের কারচুপি এবারের নির্বাচনে পুনরাবৃত্তি চাই না।

এদিকে নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা বন্ধসহ দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র সুসংহত করাসহ নানা ধরনের সুপারিশের কথাও জানান বদিউল আলম।

একইসঙ্গে প্রার্থীরা যাতে ভোটের প্রচারণায় কোনো পোস্টার ব্যবহার করতে না পারে এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে যেন সব প্রার্থীকে সমান সুযোগ দেয়, সে বিষয়ে গুরুত্ব দিয়ে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X