কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:২৭ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ এএম
অনলাইন সংস্করণ

শাহজালালে ফের হুমকির বার্তায় নিরাপত্তা জোরদার

বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টায় বিমানবন্দর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়া থেকে এ হুমকির বার্তা পাঠানো হয়। ছবি : সংগৃহীত
বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টায় বিমানবন্দর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়া থেকে এ হুমকির বার্তা পাঠানো হয়। ছবি : সংগৃহীত

ফের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোয়াটসঅ্যাপে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের মোবাইল নম্বরে মালয়েশিয়ার একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এই হুমকি বার্তা দেয়া হয়।

এরপরই তাৎক্ষণিকভাবে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে এ দিন সকালে ইতালি থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিস্ফোরক থাকার তথ্য দেয়া হয় পাকিস্তানের একটি নম্বর থেকে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মাদ কামরুল ইসলাম জানিয়েছেন, রাতে একটি থ্রেট পেলেও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, ‘একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমরা আবারও আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি। এরপর থেকেই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।’

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টায় এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তা পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X