কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থ উপদেষ্টা

‘ব্যবসায় ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নের জন্য নীতি সামঞ্জস্য’ শীর্ষক সংলাপ। ছবি : কালবেলা
‘ব্যবসায় ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নের জন্য নীতি সামঞ্জস্য’ শীর্ষক সংলাপ। ছবি : কালবেলা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ‘ব্যবসায় ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নের জন্য নীতি সামঞ্জস্য’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

উদ্বোধনী বক্তব্যে অ্যামচাম বাংলাদেশের সহসভাপতি এরিক এম ওয়াকার বলেন, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ, পরিকাঠামো এবং নীতিমালা উন্নত করতে হবে। যাতে বাণিজ্য ও বিনিয়োগের প্রতিযোগিতা বাড়ে।

সংলাপে নীতিমালা সংশোধন, কর সহজীকরণ, বিনিময় হার স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বাণিজ্য বৃদ্ধি এবং এলডিসি গ্রাজুয়েশনের জন্য প্রস্তুতির লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উদ্যোক্তা ইকোসিস্টেম উন্নয়নে চলমান সংস্কারে গুরুত্ব দিতে হবে।

এ ছাড়া অনুষ্ঠানে মিস্টার ফরেস্ট ই. কুকসন, অ্যামচেমের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এনবিআর, ইপিবি, পেট্রোবাংলা, বাংলাদেশ ব্যাংক, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, বিডা, বিএসটিআই, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বিইআই এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা সভায় অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X