কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ১০:৩৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়ার নতুন করে জ্বর আসেনি’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গত দুই দিনে আর নতুন করে জ্বর আসেনি। শরীরের তাপমাত্রা এখন স্বাভাবিক রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে লিভারজনিত রোগে শরীরে পানি বেড়ে যাওয়ায় নানা জটিলতা দেখা দেয় খালেদা জিয়ার।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বরাত দিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে কালবেলাকে বলেন, ‘বোর্ডের পরামর্শ অনুসারে সাপোটিভ নানা চিকিৎসা দিয়ে ম্যাডামের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রাখা হয়েছে। তবে ওনার লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তার জন্য মাল্টি ডিসিপ্লিনারি হায়ার সেন্টার দরকার। মেডিকেল বোর্ড আবারও তাকে অবিলম্বে বিদেশে এমন সেন্টারে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে।’ গত ৯ আগস্ট থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন।

এদিকে খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ’ দাবি করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বলেছে, তাকে দেশে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই। তার চিকিৎসায় যে ধরনের যন্ত্রপাতি দরকার, সেগুলো দেশে নেই। বৃহস্পতিবার দুপুরে এক যৌথ বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. আবদুস সালাম এ তথ্য জানান।

বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ড্যাব নেতৃদ্বয় বলেন, এ পরিস্থিতিতে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা অতি জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X