কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘উই’ প্রকল্পের চূড়ান্ত লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

‘উই’ প্রকল্পের চূড়ান্ত লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
‘উই’ প্রকল্পের চূড়ান্ত লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

ট্রেডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশের উদ্যোগে ‘নারী নাগরিক সংগঠনগুলোর ক্ষমতায়ন এবং সুশাসন নিশ্চিতকরণ (উই) প্রকল্প’-এর চূড়ান্ত লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানের আমারি হোটেলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেইডক্র্যাফট এক্সচেঞ্জের সহঅর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নেতৃত্ব এবং টেকসই উন্নয়নের এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে রাষ্ট্রদূত ও প্রধান প্রতিনিধি মাইকেল মিলার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অর্থনৈতিক সমিতির কনভেনর প্রফেসর ড. মাহবুব উল্লাহ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুদ দৌজা, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার মিসেস লায়লা জেসমিন বানু, মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মিসেস জাকিয়া আফরোজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এস এম সোহরাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মাইকেল মিলার বলেন, উই প্রকল্প নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীরা কেবল আর্থিকভাবে স্বাবলম্বী হয়নি, বরং তাদের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা রাখছে। এই প্রকল্পের মাধ্যমে নারী নেতৃত্ব বিকাশের যে ভিত্তি স্থাপন করা হয়েছে তা টেকসই উন্নয়নের ও গণতন্ত্র চর্চার একটি মডেল হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে ট্রেডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশের প্রোগ্রাম ও অপারেশনের প্রধান জহির-বিন-সিদ্দিক বলেন, আমরা বিশ্বাস করি যে নারীর ক্ষমতায়ন সমাজের সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত। SADIPATI উইমেন কমিউনিটি স্টোর এবং ক্লিন কমিউনিটি সেন্টারের মতো উদ্যোগগুলো নারীদের আর্থিক ও সামাজিকভাবে শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে উই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। SADIPATI উইমেন কমিউনিটি স্টোর প্রতিষ্ঠার মাধ্যমে ১০৫টি গ্রামীণ স্টোর পরিচালিত হয়েছে, যা নারীদের আয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের নেতৃত্ব বিকাশে সহায়ক হয়েছে। এ ছাড়া ক্লিন কমিউনিটি সেন্টার-এর মতো উদ্যোগগুলোর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টি করা হয়েছে।

উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। অংশীদার সংস্থার প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে এই প্রকল্পকে কীভাবে আরো কার্যকর করা যায় সে বিষয়ে মতামত দেন।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন নারীর জীবন পরিবর্তনের গল্প শোনানো হয়, যারা উই প্রকল্পের মাধ্যমে তাদের জীবনে নতুন দিগন্তের সূচনা করেছেন। তাদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরে, তারা এই প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X