কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এইচআরডব্লিউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এইচআরডব্লিউ প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি : কালবেলা
গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এইচআরডব্লিউ প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি : কালবেলা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর প্রতিনিধিদল গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ’র এশীয় পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এইচআরডব্লিউ প্রতিনিধি দলকে স্বাগত জানান গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলের সদস্যদের অবহিত করেন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ভয়ংকর সব তথ্য শুনে এইচআরডব্লিউ প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন।

এসময় তারা এরকম গুম, মানবাধিকার লঙ্ঘন বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয় সে বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২৬ থেকে ৩০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এইচআরডব্লিউ প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থান করবে। দেশের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X