কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি প্লাস্টিক জুতা তৈরি সমিতির

প্লাস্টিক জুতা তৈরি সমিতির মানববন্ধন। ছবি : কালবেলা
প্লাস্টিক জুতা তৈরি সমিতির মানববন্ধন। ছবি : কালবেলা

প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিক পাদুকা (১৫০ টাকা মূল্য সীমা পর্যন্ত) উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের জন্য সরকারের কাছে আবারও জোর দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি।

রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সমিতির নেতারা এ দাবি করেন। এর আগে একই দাবিতে গত ২৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করেছিলেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস (রানা), সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম, সহসভাপতি আশরাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান রহমান (সাজু), সহসাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্যসহ অন্য নেতারা এবং বিভিন্ন পাদুকা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন কারখানার শ্রমিকরা।

সমিতির নেতারা বলেন, আগের ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি পাদুকাশিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। দাবি পূরণ না হলে শান্তিপূর্ণভাবে মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং চূড়ান্তভাবে কারখানা বন্ধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সংগঠনটির নেতারা বলেন, তারা ইতোমধ্যে সরকারের কাছে অতিদ্রুত ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হলে দাবি পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলতে থাকবে। অবিলম্বে দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানানোর পাশাপাশি দাবি না মানলে কারখানা বন্ধের মতো কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

সংগঠনের নেতারা আরও বলেন, আমরা ভ্যাট আইন মানি, তবে তা অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনা করে বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, এ ধরনের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে দেশের পাদুকা শিল্প এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করূন। জুলাই-আগস্ট অভ্যুত্থ্যানের বা বিপ্লবের ফসলই কী তাহলে দরিদ্র শ্রেণির ওপর ভ্যাট আরোপ? আইএমএফ-এর তথাকথিত চাপে ভ্যাট আরোপ করেছে তা গরিবদের ওপর কেনো?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

ফেব্রুয়ারির হলিউড

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১০

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

১১

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

১২

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

১৩

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১৪

হান্নান মাসউদের পথসভায় হামলা

১৫

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৭

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৮

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

১৯

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

২০
X