কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব : হাসনাত

নিহত কাশেমের জানাজা-পূর্ব বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
নিহত কাশেমের জানাজা-পূর্ব বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি এত দিনেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার জন্য ক্ষোভ প্রকাশ করেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) শহীদ মিনারে জানাজা-পূর্ব বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত আবুল কাশেম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

আবুল কাশেমের জানাজা বুধবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকেই।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ছয় মাস পরও জুলাই আন্দোলনের সৈনিককে আওয়ামী দোসরদের হাতে নিহত হতে হয়, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, এটা তাদের কালেক্টিভ ফেইলর। আমরা এত দিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি। আমরা এত দিন পর্যন্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি।

আওয়ামী অপরাধকে বৈধতা দিচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে দেখছি, চারদিকে আওয়ামী বৈধতা উৎপাদনের যেসব ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেগুলো আবার অ্যাকটিভ হয়েছে। আমরা আরও দেখছি যে কালচারাল অ্যাক্টিভিজম, যে শ্যাডো অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে আওয়ামী দেড় দশকে যে অপরাধ হয়েছে, সেই অপরাধকে বৈধতা দিচ্ছে।

হাসনাত বলেন, আমরা স্পষ্ট করতে চাই, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রেখেছি। আমরা ৫ আগস্ট সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব জনগণের কাছে ফিরিয়ে দিয়েছি।

এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, এই ভূখণ্ডে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকব। আমরা এবং আওয়ামী লীগ কখনোই একসঙ্গে থাকতে পারি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X