কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের জন্য সুখবর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত

সৌদি আরব ও মালয়েশিয়ায় যেতে প্রবাসী কর্মীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় প্রদান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় পরিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়ায় যেতে সম্মানিত প্রবাসী কর্মীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় প্রদান করছে। ওয়ার্কার ফেয়ার বা শ্রমিক ভাড়া নামের এই সুবিধা ১০ ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত প্রযোজ্য থাকবে। এই ভাড়া শুধু নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়, ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন রুটে বর্তমানে মূল ভাড়া (কর বাদে) ৩৬০ মার্কিন ডলার, যা পূর্বে ঢাকা-জেদ্দা রুটে ৪৮০, ঢাকা-রিয়াদ রুটে ৪০০, ঢাকা-মদিনা রুটে ৪৩০ এবং ঢাকা-দাম্মাম রুটে ৪০০ মার্কিন ডলার ছিল। এছাড়া, ঢাকা-কুয়ালালামপুর রুটের বর্তমান ভাড়া ১৫০ মার্কিন ডলার, যা পূর্বে ছিল ১৭৫ মার্কিন ডলার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ার্কার ফেয়ার বা শ্রমিক ভাড়া নামের এই সুবিধা পেতে সম্মানিত যাত্রীদের বিএমইটি (BMET) ক্লিয়ারেন্স কার্ড অথবা বিএমইটি (BMET) সত্যায়িত ভিসা থাকতে হবে। এখানে উল্লেখযোগ্য যে, ওমরাহ, ফ্যামিলি ভিজিট অথবা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ছাড় পাবেন না।

সবশেষে বলা হয়, এই ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোন বিক্রয় কেন্দ্র অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যেকোন ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১০

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১১

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১২

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৩

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৪

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৬

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৯

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

২০
X