কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হকি ফেডারেশনের সহসভাপতিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী সঞ্জয় হালদার ও তার স্ত্রী অনিকা ঘোষের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক আব্দুর রশিদ শিকদারের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে লুটপাট, জমি দখল ও অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। আব্দুর রশিদ শিকদার দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

সঞ্জয় হালদার ও অনিকা ঘোষের আবেদনে বলা হয়, সঞ্জয় হালদার সরকারি চাকরিজীবী হিসেবে তার পদ-পদবির প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে অর্জিত অর্থ তার স্ত্রী অনিকা ঘোষ, মা শিখা রানী হালদার ও বাবা সুরেন্দ্রনাথ হালদারের ব্যাংক হিসাবে লেনদেনপূর্বক ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে বৈধতা প্রদানের প্রচেষ্টাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত ধারায় অপরাধ করাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১০

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১১

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১২

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৩

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৪

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৫

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৬

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৭

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৯

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

২০
X