কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক। এ নিয়ে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে ডিসিদের কার্য-অধিবেশন রয়েছে। সেখানে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেবে সরকার।

এর আগে, এ বিষয়ে বগুড়ার ডিসি হোসনা আফরোজা বলেছিলেন, আমি অনেকগুলো প্রস্তাব দিয়েছিলাম। এর মধ্যে সিটি করপোরেশনের বিষয়টি রাখা হয়েছে। এ ছাড়া বগুড়ায় বিমানবন্দর চালুর বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলব। আশা করছি এ দুটি বিষয় খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে।

মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া প্রস্তাবে বগুড়াকে সিটি করপোরেশন করার পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা অন্তত চার লাখ হতে হবে। বগুড়া পৌরসভার বাসিন্দা রয়েছে সাড়ে চার লাখ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে তিন হাজার জন প্রয়োজন হলেও বগুড়া শহরে আছে পাঁচ হাজার ৮৪৩ জন। আয়তন হতে হয় কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার। কিন্তু পৌর এলাকার আয়তন ৬৯.৫৬ বর্গকিলোমিটার। বগুড়া শহরটি ব্যবসা প্রধান ও শিল্পসমৃদ্ধ হওয়ায় স্থানীয় আয় পাঁচ কোটি টাকার বেশি।

প্রস্তাবিত এলাকায় শিল্পপ্রতিষ্ঠান থাকতে হবে এবং তা বাণিজ্যিক হতে হবে। বগুড়ায় বিসিক শিল্পনগরী রয়েছে। ছোট, মাঝারি ও বড় মিলে প্রায় ২০ হাজার শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত এলাকার ভৌত অবকাঠামো সুবিধাদি থাকতে হবে, যা ভবিষ্যতে সম্প্রসারণযোগ্য। প্রায় এক হাজার ৩৪০ কিলোমিটার রাস্তা, এক হাজার ২১০ কিলোমিটার ড্রেন, একটি বিশ্ববিদ্যালয় কলেজসহ চারটি সরকারি কলেজ, জিয়াউর রহমান মেডিকেলসহ দুটি সরকারি হাসপাতাল, ব্যাংক, বীমা, শপিং মল, ফাইভ ও ফোরস্টার হোটেলসহ বিস্মৃত অবকাঠামো রয়েছে, যা সমপ্রসারণযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১১

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৩

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৪

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৫

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৬

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৭

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

২০
X