বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

এবার দুদক থেকেই সরানো হলো সেই পরিচালককে

কাজী সায়েমুজ্জামান। ছবি : সংগৃহীত
কাজী সায়েমুজ্জামান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ভল্টে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকার খুলতে যাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী সায়েমুজ্জামানকে এবার দুদক থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে তাকে প্রথম দফায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মামলার দায়িত্ব থেকে অব্যহতি ও পরে তার দপ্তর বদল করা হয়। এবার দুদক থেকে সরিয়ে তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদ‌লি করা হলো।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ‌্য জানা গেছে। গত দুই বছর যাবৎ দুদকে বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের দুর্নী‌তি সংক্রান্ত অনুসন্ধান বিভাগের প‌রিচালক হিসেবে তিনি দা‌য়িত্বে ছিলেন।

সম্প্রতি বাংলাদেশ ব‌্যাংকের কর্মকর্তাদের দুর্নী‌তি নিয়ে বেশ আলোচনায় আসেন সায়েমুজ্জামান। অন‌ুসন্ধান চলাকালে প্রতিষ্ঠান‌টির বিপুল সংখ‌্যক কর্মকর্তার সেইফ ডিপো‌জিটের (লকার) খোঁজ পান তিনি। তারপরই বাংলাদেশ ব‌্যাং‌কের কর্মকর্তা‌রা তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির অভিযোগ এনে দুদকের কা‌ছে না‌লিশ করেন।

এরই প্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি কাজী সায়েমুজ্জামানকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতিসংক্রান্ত অনুসন্ধান ও মামলার তদারককারী কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। সেসময় তাকে কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়। পরে তাকে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (এনআইএস) ও ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশনের (ইউএনসিএসি) ফোকাল পয়েন্টের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে গত ২৬ জানুয়ারি দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে সংস্থাটির একটি দল বাংলাদেশ ব্যাংকে ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার চৌধুরীর (এসকে সুর) লকার তল্লাশি করে। গোপন লকার থেকে এক কেজি স্বর্ণ, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার ইউরো ও ৭০ লাখ টাকার এফডিআর পায় দুদক।

এরপরই ব্যাংকের আরও কর্মকর্তাদের লকারের বিষয়টি সামনে আসে। পরবর্তীতে আদালতের অনুমোদন নিয়ে দুদকে অভিযোগ জমা পড়া বাকি কর্মকর্তাদের লকার খোলার উদ্যোগ নিচ্ছিলেন দুদকের এই পরিচালক। এরপরই তাকে দুদক থেকে সরিয়ে দেওয়া হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X