কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৩ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কৃষি সচিব ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালকের অপসারণ দাবি

কৃষি সচিব ও জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালকের অপসারণ দাবিতে ঢাবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা
কৃষি সচিব ও জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালকের অপসারণ দাবিতে ঢাবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসীর উদ্দীনকে স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর হিসেবে উল্লেখ করে তাদের অপসারণ দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই সমাবেশের ব্যানার ও ফেস্টুনে পতিত সরকারের সঙ্গে কৃষি সচিব ও বার্ন ইউনিটের পরিচালকের ঘনিষ্ঠতা সংক্রান্ত ছবিও দেখা যায়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দিয়ে বর্তমান কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ানসহ অন্য ফ্যাসিস্ট আমলাদের এবং বার্নের পরিচালক ডা. মোহাম্মদ নাসীর উদ্দীনকে অপসারণের দাবি জানান।

তারা বলেন, ডা. মোহাম্মদ নাসিরের বিরুদ্ধে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিজের এমজেট হসপিটালে নিয়ে যাওয়া এবং টেন্ডারের মাধ্যমে হসপিটাল থেকে নতুন নতুন যন্ত্রপাতি নিজের হসপিটালে নিয়ে যাওয়ার অনেক প্রমাণ রয়েছে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের মন্ত্রী, ভারতীয় র এর এজেন্ট সামান্ত লাল সেন ও স্বাচিপের ডা. ইমুর ঘনিষ্ঠ হিসাবে সবধরনের অপকর্মে লিপ্ত ছিল। আগামী ৭ দিনের মধ্যে বার্নের পরিচালক ডা. নাসিরকে অপসারণ না করলে জাতীয় বার্ন ইনস্টিটিউট ঘেরাও করা হবে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আসাদ বিন রনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X