কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ঈদে পেতে পারেন টানা ৯ দিনের ছুটি

প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ছবি : সংগৃহীত
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ছবি : সংগৃহীত

রমজানে টানা এক মাস রোজা শেষে খুশি নিয়ে হাজির হয় ঈদ। আর এই ঈদের সেই খুশিকে পরিবারের সবার মাঝে ছড়িয়ে দিতে পরিবার, আত্মীয়স্বজন বন্ধুদের কাছে সবাই ছুটে আসে নিজ নীড়ে। তাই ঈদের আগে ছুটি নিয়ে সবার মাঝেই চলে ছুটি নিয়ে নানা হিসাব-নিকাশ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। আর কেউ বাড়তি একদিন ছুটি ম্যানেজ করলে পারলে টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী সোমবার (৩১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ঈদুল ফিতরে সাধারণ ছুটি ৩ দিনের থাকলেও গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ এবারে ৫ দিন ছুটির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন শনি ও রোববার (২৯ ও ৩০ মার্চ) এবং ঈদের পরের দুই দিন মঙ্গলবার ও বুধবার (১ ও ২ এপ্রিল) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এদিকে, ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসাবে সবমিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

আর কেউ যদি মাঝের বৃহস্পতিবার (৩ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে সেদিনসহ মোট ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X