কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৩:২১ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আইআইটি মাদ্রাজ ও রেলা ইনস্টিটিউট পরিদর্শনে পলক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ এবং চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২০ আগস্ট) বিকেলে এই দুই প্রতিষ্ঠানে পরিদর্শনে যান তিনি।

আইআইটি মাদ্রাজে প্রতিষ্ঠানটিতে রিসার্চ পার্ক পরিদর্শন করেন পলক। এসময় আইআইটিএম-এর প্রধান নির্বাহী ডা. এম জে শঙ্কর ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রবর্তক ডা. গৌরব রায়না এবং প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় তারা ইন্টারনেট অফ থিংস (আইওটি) ভিত্তিক শেখার পদ্ধতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। এ পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করতে পারে বলে তারা মনে করেন।

এ ছাড়াও প্রতিমন্ত্রী চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অফ হেলথ সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রেলা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসায় প্রযুক্তির বিপ্লব এবং কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ওষুধের প্রক্রিয়া পরিবর্তন করে তা প্রত্যক্ষ করেন।

চেন্নাই রেলা ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক নতুন উদ্ভাবনী স্বাস্থ্যসেবা প্রযুক্তি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এসময় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা রোগী ব্যবস্থাপনায় উদ্ভাবন, অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও প্রতিস্থাপনের ক্ষেত্রে রোবোটিক্সের ব্যবহার, চিকিৎসাবিজ্ঞানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই ) এবং বাংলাদেশি হাসপাতালগুলোর সঙ্গে এসব বিষয়ে জ্ঞান আদান-প্রদানের সম্ভাবনা বিষয়ে মতামত বিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১১

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১২

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৩

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৪

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৫

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৬

নাহিদা আক্তারের রেকর্ড

১৭

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৮

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৯

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

২০
X