কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারও নেই’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

যেখানে যা-ই ঘটুক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অভিযান চালানোর কারও কোনো অধিকার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন।

তিনি বলেন, মব হচ্ছে, এটা অস্বীকার করব না। জনগণকে সচেতন হতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না।

দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, মব প্রতিরোধে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কারও অধিকার নেই অভিযান চালানোর।

মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজান ও ঈদ উদযাপন ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর রাজধানীসহ সারা দেশে ছাত্র-জনতার নাম করে রাজনৈতিক ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বাসায় অভিযান ও তল্লাশির নামে লুটপাট চালানো হয়। এর মধ্যে ছিনতাই ও ডাকাতির ঘটনাও ঘটে।

সম্প্রতি রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসায় ছাত্র-জনতার অভিযানের নামে বিশৃঙ্খলা, তছনছ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ ছিল—সেখানে আওয়ামী লীগের কয়েকজন নেতা আত্মগোপন করে আছেন এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অর্থ মজুত রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X