বাসস
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৯:১০ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা সদস্যের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে আয়োজিত ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য নেয়ামত উল্লাহ মারা গেছেন। তাঁর মৃত্যুতে অধ্যাপক ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি শোক বার্তা পাঠানো হয়েছে।

শোক বার্তায় বলা হয়, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং হাজার হাজার রোহিঙ্গার অংশগ্রহণে অনুষ্ঠিত ঐতিহাসিক ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের এক সদস্য মারা গেছেন।

বার্তায় আরও বলা হয়, এই গুরুত্বপূর্ণ জমায়েতে সবার নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে, যা উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেয়ামত উল্লাহর মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

শরণার্থী শিবিরের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানে ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হবে। আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, বাকিদের অবস্থাও স্থিতিশীল বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন শঙ্কামুক্ত।

প্রধান উপদেষ্টা রমজান সংহতি ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ায় রোহিঙ্গা সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, প্রায় এক লাখ রোহিঙ্গা সদস্য এই ইফতারে অংশগ্রহণ করেন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১০

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১১

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৩

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৪

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৫

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৬

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৭

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৮

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৯

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

২০
X