কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের যাত্রা শুরু

‘গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন’ যাত্রা শুরু। ছবি : সংগৃহীত
‘গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন’ যাত্রা শুরু। ছবি : সংগৃহীত

গার্মেন্টস শিল্পের বেসিক ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত বাংলাদেশ শ্রম দপ্তর কর্তৃক ‘গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন’ যাত্রা শুরু করেছে। এতে সভাপতি হিসেবে রয়েছেন ডলি আক্তার রেহেনা এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জহির উদ্দিন সম্রাট।

বুধবার (১৯ মার্চ) সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১৮ মার্চ) সংগঠনের নিবন্ধন সনদ (বি- ২২৩৬) ফেডারেশনের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন নেতৃবৃন্দ সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর নাহিদুল ইসলাম প্রিন্সের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সনদপত্র গ্রহণ করেন। এসময় তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখার লক্ষ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। মালিকপক্ষকেও যেমন শ্রমিকদেরকে ধারণ করতে হবে, ঠিক তেমনই শ্রমিকদেরকেও নিজেদের রুটি-রুজির জায়গার প্রতি দায়বদ্ধ থাকতে হবে। উভয়পক্ষ এই বেসিক বিষয়গুলো ধারণ করলেই আর কোনো সমস্যা থাকে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে ট্রেড ইউনিয়নের কাজ করার অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে মালিক ও শ্রমিকদের মধ্যকার সম্পর্কোন্নয়নে কাজ করা যায়। শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাসহ বিভিন্ন কাজ করা যেতে পারে। আমি আশা করি গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন সুনামের সহিত এ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে। নতুন এ সংগঠনের সাফল্য কামনা করছি।

এসময় মালিক ও শ্রমিকদের দৃঢ় ঐক্য তৈরিসহ গার্মেন্টস শিল্পের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ফেডারেশনের সভাপতি ডলি আক্তার রেহেনা এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন সম্রাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X