কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা
নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা

নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকায় বসবাসরত নেত্রকোনার সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা অংশ নেন।

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নেত্রকোনাবাসীর জন্য একটি বড় ধাক্কা। জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি মো. আজমল হোসেন পাইলট বলেন, এই সিদ্ধান্ত শিক্ষার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে এবং সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বিরূপ প্রভাব ফেলবে।

প্রতিবাদ কর্মসূচির আহ্বায়ক মো. হৃদয় ইসলামের পরিচালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- রাজিউল ইসলাম, বিজাউল করিম, হাবিব খান, আবুল কালাম আজাদ, ফখরুল ইসলাম আইউবসহ নেত্রকোনার ছাত্রসমাজের নেতারা। তারা সবাই সিদ্ধান্তটি অবিলম্বে বাতিলের দাবি জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

আয়োজকরা জানান, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইংল্যান্ডের দারুণ শুরু

১৩

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৬

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৭

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৮

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৯

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

২০
X