কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু

কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়। পুরোনো ছবি
কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়। পুরোনো ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে ট্রেনযাত্রা শুরু হয়েছে। সোমবার (২৪ মার্চ) ভোর ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হয়।

সাধারণ যাত্রীদের ঈদযাত্রা নির্বঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এসব তথ্য জানা গেছে।

এ ছাড়া সারাদেশের বিভিন্ন স্থানে চলাচলকারী ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে।

আজ যারা যাত্রা করছেন, তাদের অগ্রিম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করেছিল বাংলাদেশ রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলে গত ২০ মার্চ পর্যন্ত।

এবার বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ করার জন্য কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি নাশকতা প্রতিরোধ করা জন্য চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্যশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X