কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

লটারির মাধ্যমে উত্তরায় ১৭২ ফ্ল্যাট বরাদ্দ দিল রাজউক

রাজউক অডিটরিয়ামে লটারির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ। ছবি : কালবেলা
রাজউক অডিটরিয়ামে লটারির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ। ছবি : কালবেলা

উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত গ্রস ১৬৫৪ বর্গফুট আয়তনের ১৭২টি ফ্ল্যাট লটারির মাধ্যমে বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (২৪ মার্চ) রাজউক অডিটরিয়ামে এ লটারি অনুষ্ঠিত হয়।

রাজউক আয়োজিত লটারির স্বচ্ছতা বজায় রাখতে অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে তিন ধাপে বাছাইকরণ শেষে সর্বমোট ৩ হাজার ৪৩৩ আবেদনকারীর মধ্যে ৩ হাজার ১৩৪টি বাছাই করা হয়। এর মধ্যে থেকে লটারির মাধ্যমে ১৭২ জন আবেদনকারী ফ্ল্যাট সাময়িক বরাদ্দ প্রাপ্তির জন্য নির্বাচিত হন।

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে মোট ৭৯টি ভবনে ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাট রয়েছে যার মধ্যে ইতোমধ্যে বরাদ্দকৃত ফ্ল্যাট সংখ্যা ৬ হাজার ৪৬৪টি। সমগ্র প্রকল্প এলাকার ৫৫ শতাংশ জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন এবং রাস্তার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিটি ভবনের রয়েছে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, রেইন ওয়াটার হারভেস্ট সিস্টেম, এলপি গ্যাস সরবরাহের প্রযুক্তি।

অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের মতো বৃহৎ পরিসরের সব ধরনের নাগরিক সুযোগ সুবিধাসহ এমন আবাসিক এলাকা নগরবাসীর জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করে। আজকের এই লটারি সুষ্ঠুভাবে পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে রাজউক বদ্ধপরিকর। স্বচ্ছভাবে লটারি কার্যক্রম পরিচালনায় ফ্ল্যাট বরাদ্দ প্রত্যাশীরাও সন্তুষ্ট হয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মো. আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ) হারুন-অর-রশীদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X