কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ের সামনে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সচিবালয়ের আশপাশের এলাকা। ছবি : সংগৃহীত
শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সচিবালয়ের আশপাশের এলাকা। ছবি : সংগৃহীত

বকেয়া বেতন, ঈদের বোনাসসহ কয়েক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করতে যাওয়া শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মীর আসাদুজ্জামান গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি জানান, এ ঘটনায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পোশাক শ্রমিকদের কতজন আহত হয়েছেন- এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি পুলিশের কাছ থেকে। তবে বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী- পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০ শ্রমিক আহত হয়েছেন।

জানা গেছে, টানা তিন দিন ধরে শ্রম মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (২৪ মার্চ) তারা নয়াপল্টনের সামনে সড়ক অবরোধ করলেও আজ তারা শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান।

বিজয়নগরের সামনে পুলিশ তাদের প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধা উপেক্ষা করে তারা সামনে এগিয়ে যান। পরে পল্টন পার হয়ে তোপখানা রোডে প্রবেশ করতে নিলে আবারও পুলিশ তাদের বাধা দেয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X