কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইন্ডিয়া টুডের প্রতিবেদনের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিবাদ

বাংলাদেশ সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ইন্ডিয়া টুডের প্রকাশিত একটি মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ করেছে, ইন্ডিয়া টুডে আবারও একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা মিথ্যা ও বিকৃত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়মিত বৈঠকের ওপর ভিত্তি করে রচিত, যার শিরোনাম, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে।

প্রকাশিত এই প্রতিবেদন সাংবাদিকতার নৈতিকতার চরম লঙ্ঘন এবং একসময় সম্মানজনক সংবাদমাধ্যমের বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের দৃষ্টান্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিবেদনটি নির্ভরযোগ্য উৎস বা কোনো প্রমাণ ছাড়া সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। এতে প্রকাশিত তথ্যে কোনো সত্যতা নেই এবং তথাকথিত ‘অভ্যুত্থানের আশঙ্কা’ একেবারেই প্রতারণামূলক।

ইন্ডিয়া টুডে বারবার কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই সংবেদনশীল খবর প্রকাশ করছে, যা সাংবাদিকতার নৈতিকতা ও সত্যনিষ্ঠতার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

এটি প্রথমবার নয়, ইন্ডিয়া টুডে অতীতেও বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছে। গত ১১ মার্চ আমরা প্রকাশিত একটি বিভ্রান্তিকর ও অসত্য প্রতিবেদন খণ্ডন করে বিবৃতি দিয়েছিলাম। তবু এ ধরনের অসত্য প্রতিবেদন প্রকাশ অব্যাহত থাকায় এটি ইন্ডিয়া টুডের সম্পাদনা নীতির ব্যাপারে উদ্বেগজনক ইঙ্গিত দেয়। সংবাদ পরিবেশনের পরিবর্তে তারা এখন চাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যে মিথ্যা তথ্য প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।

সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে আরো জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র ও শান্তির নীতিগুলো দৃঢ়ভাবে অনুসরণ করে যাবে। আমরা ইন্ডিয়া টুডেসহ সব গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার আহ্বান জানাই এবং অনুরোধ করি, ভিত্তিহীন ও ক্ষতিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য, যা শুধু দুই দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভক্তি ও অবিশ্বাস সৃষ্টি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X