কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা : শ্রম উপদেষ্টা

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান।

এসময় শ্রম উপদেষ্টা বলেন, ‘ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ তারিখে মধ্যে পরিশোধ করতে হবে। পাওনা শোধ না করা পর্যন্ত পোশাক মালিকদের বিদেশ যাওয়া বন্ধ। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা এই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কিছু ফ‍্যাক্টরি মালিক আছেন, নিজে গাড়ি ব‍্যবহার ও মার্কেট করছেন। আবার ঈদে বিদেশ চলে যান। তারা ঈদে আনন্দ করছেন। অনেকে বিদেশ থেকে ব‍্যবসা চালাচ্ছেন। অথচ শ্রমিকদের টাকা সময়মতো দিচ্ছেন না।’

‘শ্রমিকদের বলছি, ন‍্যায‍্য দাবি থাকলে কথা বলবেন। আর যদি কেউ অহেতুক দাবি তোলেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব‍্যবস্থা নেওয়া হবে,’ বলেন সাখাওয়াত হোসেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শ্রম উপদেষ্টা বরাত দিয়ে ফেসবুকে আসিফ মাহমুদ লেখেন, ‘শ্রমিকদের বেতন বোনাস না দেওয়ায় ১২ কারখানা মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বাড়ি গাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের বেতন দিতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X