কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে শীতলক্ষ্যায় ছয় নৌযানকে অর্থদণ্ড ৭৩ হাজার

নৌপথে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
নৌপথে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৬টি নৌযানকে ৭৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, সন্ধ্যার পর নৌ পথে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার ২৩ আগস্ট বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে সন্ধ্যা হতে রাত নয়টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হবে।

অভিযান চলাকালীন প্রয়োজনীয় কাগজ পত্রের ঘাটতি থাকায় এমভি সাগর বধু-২ জাহাজকে পাঁচ হাজার, এমভি বিসমিল্লাহ-২ জাহাজকে তিন হাজার, এমভি পূবালী জাহাজকে পঁচিশ হাজার, এমভি আনাস জাহাজকে পনের হাজার, ওটি গোদনাইল ট্যাংকারকে পনের হাজার টাকা এবং এমভি জাবালে শুর জাহাজকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X