কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গণহত্যা দিবস উপলক্ষে ডিএফপিতে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা 

ছবির গ্যালারি ঘুরে দেখার সময় অতিথিরা। ছবি : সংগৃহীত
ছবির গ্যালারি ঘুরে দেখার সময় অতিথিরা। ছবি : সংগৃহীত

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ডিএফপি প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।

প্রদর্শনীতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের বিরল ও গুরুত্বপূর্ণ ছবি প্রদর্শিত হয়, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়তা করবে। এসময় অধিদপ্তরের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে ডিএফপি’র মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় মূল বক্তা হিসাবে আলোচনা করেন ডিএফপি’র মহাপরিচালক খালেদা বেগম। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার প্রেক্ষাপট, ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।

তিনি সকলকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও আলোচনা করেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এর পরিচালক (চলচ্চিত্র) মো: জাহিদুল ইসলাম, পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ ফখরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মুহা. শিপলু জামান প্রমুখ।

বক্তারা বলেন অনেক আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত বাংলাদেশের উন্নয়নে সকলকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

এছাড়া ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় শাহাদাত বরণকারী এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X