কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ
ভূমিকম্প

মিয়ানমারে কেমন আছেন বাংলাদেশিরা?

ভূমিকম্পের পর মিয়ানমারের রাস্তায় ফাটল। ছবি : সংগৃহীত
ভূমিকম্পের পর মিয়ানমারের রাস্তায় ফাটল। ছবি : সংগৃহীত

মিয়ানমারের মান্দালয়ে শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে জান্তা সরকার। তবে, দেশটিতে অবস্থান করা বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৮ মার্চ) সামা‌জিক যোগা‌যোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পো‌স্টে এ তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন।

রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারে অবস্থানরত বাংলাদেশি নাগ‌রিকরা নিরাপদে রয়েছেন। শুক্রবার দুপুর সা‌ড়ে ১২টায় এক‌টি শ‌ক্তিশালী ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৭ মাত্রার ভূ‌মিকম্প উত্তর মিয়ানমা‌র অংশে অনুভূত হয়েছে।

এর আগে, সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে জানানো হয়েছে শুক্রবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মিয়ানমারে তীব্র কম্পন অনুভূত হয়েছে। এতে দেশটির ঐতিহাসিক একটি সেতু ধসে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাগাইন এবং মান্দালয় অঞ্চলের মধ্যে ইরাবতী নদীর উপর নির্মিত ৯১ বছর পুরোনো আভা ব্রিজ ধসে পড়েছে। সেতুটি ব্রিটিশ উপনিবেশকালে তৈরি হয়েছিল। শুক্রবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পের কারণে এটি ভেঙে পড়েছে। ভূমিকম্পে মিয়ানমার এবং থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

৭.৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল সাগাইন শহরের কাছে। ভূমিকম্পের ফলে মিয়ানমারের মান্দালয়, নাইপিডোসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে এবং বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X