কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তাই আমরা এ বিতর্কে জড়াতে চাই না। আমরা বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌

রোববার (৩০ মার্চ) বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রোববার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক জেলায় ঈদ উদযাপন হয়েছে। তাই সৌদির সঙ্গে মিল রেখে দেশব্যাপী ধর্মীয় অনুষ্ঠানাবলি পালন করা যায় কি না– এমন প্রশ্নের জবাবে খালিদ হোসেন বলেন, আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে রোজা ভাঙি। দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস হয়ে আসছে। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় রইয়ত বা দৃষ্টিগোচর হওয়া। দীর্ঘদিন ধরে এভাবেই ধর্মীয় অনুষ্ঠানাদি পালন হয়ে আসছে।

তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না। আমরা বিতর্কের ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌ শুধু চাঁদ দেখা নয়, যেসব জায়গায় বিতর্ক তৈরি হবে আমরা সচেতনভাবে সেগুলো এড়িয়ে যেতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X