কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৮:২৭ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

১ বিলিয়ন ডলার তহবিল পাচ্ছে বাংলাদেশ

সংবাদ সম্মেলনকালে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনকালে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি : সংগৃহীত

ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আগামী এক বছরে বাংলাদেশকে ১ বিলিয়ন তথা ১০০ কোটি ডলার তহবিল সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ইতোমধ্যে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (০৮ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠানরত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আশিক মাহমুদ বিন হারুন জানান, তারা বাংলাদেশ সম্পর্কে অনেক ইতিবাচক ধারণা প্রকাশ করেছে। সম্প্রতি ওয়াসার সঙ্গে তারা একটি প্রকল্প শুরু করেছে। তারা শুধু সরকারি খাত নয়, বেসরকারি খাতেও অর্থায়ন করতে চায়,' বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরাও তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, হাসপাতাল, হাউজিংসহ সামাজিক অবকাঠামোতেও তাদের তহবিল সরবারহ করার সুযোগ রয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, আমেরিকা থেকে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধি দল এসেছেন। তাদের মধ্যে কয়েকজন আজ জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাবের বিষয়ে তিনি জানান, ট্যারিফের সমস্যাটি শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব সাফার করছে। প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে এরই মধ্যে চিঠি দিয়েছেন। আমরা সেই চিঠি পাবলিক করে দিয়েছি।

সোমবার (০৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। মঙ্গলবার (০৮ এপ্রিল) ছিল সম্মেলেনের দ্বিতীয় দিন। বিডার আয়োজনে এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী অংশ নিচ্ছে। সম্মেলনে শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ছাড়াও বহু সংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন অংশগ্রহণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

১০

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

১১

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

১২

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১৩

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৪

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১৫

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৭

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৮

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৯

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

২০
X