কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।

বুধবার (০৯ এপ্রিল) অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক স্বপন রোজারিও স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া অন্তর্বর্তী সরকারের প্রতি এ দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ইস্টার সানডেতে সরকারি ছুটি এ দেশের খ্রিস্টান জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি। ইতোপূর্বে বিভিন্ন সময়ে এ দাবি সরকারের নিকট তুলে ধরা হয়েছে। পরিতাপের বিষয়, এ গুরুত্বপূর্ণ বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়নি।

নেতৃদ্বয় ইস্টার সানডে উপলক্ষে সরকারকে এ বছর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে আগামী বছর থেকে সরকারি ছুটির তালিকায় তা সংযুক্ত করার দাবি জানান। এ বিষয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার নিকট বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি পত্র প্রেরণ করা হয়েছে বলে জানান তারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এ বছর ২০ এপ্রিল উদযাপিত হবে ‘ইস্টার সানডে’ বা পুনরুত্থান রোববার। এ দিন খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। তার তিন দিন পূর্বে গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবার বিপথগামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার দিনে তিনি মৃত্যু থেকে জেগে উঠেছিলেন। পুনরুত্থানের এই সংবাদ খ্রিস্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের, খুবই তাৎপর্যপূর্ণ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সারা বিশ্বব্যাপী ইস্টার সানডে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে। আর এ উপলক্ষে চলছে নানা আয়োজন- বাহ্যিক এবং আধ্যাত্মিক দু’ভাবেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১০

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১২

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৩

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৪

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৫

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৬

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৭

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৮

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৯

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

২০
X