কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১০:০২ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজা গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএসপি চেয়ারম্যানের

তুরস্কের ইস্তাম্বুলে সুফিদের আন্তর্জাতিক সম্মেলন। ছবি : সংগৃহীত
তুরস্কের ইস্তাম্বুলে সুফিদের আন্তর্জাতিক সম্মেলন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, ফিলিস্তিনের গাজায় যা ঘটছে তা কোনও সংঘাত নয়, এটি একটি গণহত্যা। এর বিরুদ্ধে বিশ্বের ১৮০ কোটি মুসলমানকে কূটনৈতিক, অর্থনৈতিক ও নৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ‘১২তম আন্তর্জাতিক সুফি সম্মেলনে’ দেওয়া ভাষণে এ আহ্বান জানান সৈয়দ সাইফুদ্দিন। গত বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় বিএসপি।

‘ইন্টারন্যাশনাল একাডেমি অব সুফি স্কলার্স’-এর উদ্যোগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী জণগণের প্রতি সংহতি জানিয়ে তুরষ্কের ইস্তাম্বুলে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের আমন্ত্রণে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন– যিনি চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান পীর এবং ‘পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ’-এর প্রেসিডেন্ট।

সম্মেলনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সৈয়দ সাইফুদ্দীন আরও বলেন, বিশ্বের এমন কোনো যুদ্ধ আইন নেই, যে আইনে গণহত্যা করা বৈধ। আমরা দেখছি, মানবতার ধোঁয়া ওড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু তারাও আজ নির্জীব। ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। আর বসে থাকার সময় নেই, নির্যাতিত মুসলিম উম্মাহ্ ও বিশ্বের নিপীড়িত মানবতার অধিকার আদায়ে সুফিদের কে খানকাহ্ থেকে বেরিয়ে ময়দানে নেমে আসতে হবে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ড. শেখ আজজান আল হাদিদ আল হোসাইনীর সভাপতিত্বে সম্মেলনে অংশ নিয়েছেন সৌদি আরব, মরক্কো, ইউক্রেন, ইরাক, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্ণিয়া, তিউনিসিয়া, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, সিডনি, জর্ডান, জার্মানিসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

এ সম্মেলনে অংশ নিতে গত ১৩ এপ্রিল রাতে তিন সদস্যের প্রতিনিধিদল নিয়ে ১০ দিনের সফরে তুরস্ক যান সৈয়দ সাইফুদ্দীন। সেখান থেকে আগামী ২১ এপ্রিল তিনি সৌদি আরব যাবেন। ২৬ এপ্রিল তার দেশে ফেরার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X