কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ
মহিলা পরিষদের বিবৃতি

নারীকে আজ আর ঘরেও নিরাপদ রাখা যাচ্ছে না

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গৃহবধূকে শিকলে বেঁধে ধর্ষণ, মাথার চুল কেটে দেওয়া এবং লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

রোববার (২০ এপ্রিল) এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করে নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি।

বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, পূর্ব শত্রুতার জেরে ইমাম হোসেন নামের এক ব্যক্তি ও তার দুই সহযোগী দেশীয় অস্ত্র, লোহার শিকল ও তালা নিয়ে এক গৃহবধূর বাড়িতে হামলা চালায়। তারা মুখে ওড়না বেঁধে ও শিকল দিয়ে ওই নারীর হাত-পা বেঁধে ফেলে। এরপর এক মুখোশধারী ব্যক্তি তাকে ধর্ষণ করে এবং অপর সহযোগী তার মাথার চুল কেটে দেয়।

নির্যাতনের পর ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নেয় তারা। এ ছাড়া ঘরে থাকা জামা-কাপড়ে আগুন ধরিয়ে দেয়। গৃহবধূর শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, এই ধরনের নৃশংস, লোমহর্ষক ও অমানবিক নির্যাতন নারীর প্রতি সামাজিক বিদ্বেষ ও রাষ্ট্রীয় ব্যর্থতার একটি প্রতিচ্ছবি। সাম্প্রতিক সময়ে নারী ও কন্যার প্রতি ধর্ষণসহ বিভিন্ন সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। রাজনৈতিক অস্থিরতা ও ব্যক্তিগত শত্রুতা নারী নির্যাতনের নতুন অজুহাতে পরিণত হয়েছে। মহিলা পরিষদ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।

পাশাপাশি নির্যাতিত গৃহবধূ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

সংগঠনটি আরও বলেছে, নারীকে আজ আর ঘরেও নিরাপদ রাখা যাচ্ছে না। বাসস্থান, গণপরিবহন ও জনসমাগমস্থলে নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন। এ অবস্থা রোধে নারীর প্রতি সহিংসতায় ‘শূন্য সহিঞ্চুতা’ নীতি গ্রহণ ও কার্যকর বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১০

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১১

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৩

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৪

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৫

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৬

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৭

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৮

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৯

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

২০
X