কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা চতুর্থ

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৯ নিয়ে ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

১৬৯ স্কোর নিয়ে এ তালিকার সবার শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান একিউআই বলছে, এ তালিকায় দুবাইয়ের পর ইন্দোনেশিয়ার জাকার্তার অবস্থান (স্কোর ১৩৭)। ১৩৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল চীনের উহান। এরপরই ঢাকার অবস্থান।

অপর দিকে সকাল ৯টায় নির্মল বায়ুর শহরের তালিকায় ৪ স্কোর নিয়ে শীর্ষে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও নরওয়ের অসলো। সমান ১২ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি, অস্ট্রেলিয়ার সিডনি ও যুক্তরাজ্যের বার্মিংহাম ছিল দ্বিতীয় স্থানে। তিনে ছিল যুক্তরাজ্যের লন্ডন ১৪ স্কোর।

একিউআই বায়ুর মান সূচকে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১০

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১২

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৩

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৪

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৫

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৬

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৭

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৮

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৯

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

২০
X