কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১১:২১ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

৫ লাখ শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতা বাড়ল দ্বিগুণ 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতায় বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে তারা বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। নতুন এ সিদ্ধান্ত আসন্ন ঈদুল আজহা থেকেই কার্যকর হবে।

জানা গেছে, এত দিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। তবে একই প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ ভাতা পেয়ে আসছিলেন।

সম্প্রতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র জানায়, উৎসব ভাতা বাড়ানোর কারণে প্রতিটি ঈদ উপলক্ষে সরকারকে অতিরিক্ত প্রায় ২২৯ কোটি টাকা ব্যয় করতে হবে। সারা দেশে পাঁচ লাখের মতো শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত আছেন, যারা মূল বেতন ছাড়াও সরকারের কাছ থেকে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব ছাড়ার দিন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য একগুচ্ছ সুবিধা বাড়ানোর ঘোষণা দেন। সে সময় তিনি উৎসব ভাতা ছাড়াও বাড়িভাড়া, চিকিৎসা ও বিনোদন ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তার ঘোষণার ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহা থেকেই এসব সুবিধা কার্যকর হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১০

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১১

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১২

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৩

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৪

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৬

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৭

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৮

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৯

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

২০
X