কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সংসদ সদস্য এনামুল হকের ২২ হিসাবে লেনদেন ২ হাজার কোটি

রাজশাহী -৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। ছবি : সংগৃহীত
রাজশাহী -৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক। ছবি : সংগৃহীত

রাজশাহী -৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের ২২টি ব্যাংক হিসাবে ২ হাজার কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকার সম্পদ অর্জন ও তা নিজ ভোগ দখলে রাখার প্রাথমিক সত্যতা মিলেছে।

দুর্নীতি দমন কমিশন থেকে এসব ঘটনায় সাবেক সংসদ এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে তার নিজ ও প্রতিষ্ঠানের ২২ টি হিসাবে মোট ২ হাজার ২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

এছাড়াও এনামুল হকের স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকার সম্পদ অর্জন ও তা নিজ ভোগ দখলে রাখার প্রাথমিক সত্যতা মিলেছে। এছাড়াও তার নিজ নামীয় ২টি ব্যাংক হিসাবে মোট ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার ২৫ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুইটি মামলাতেই আসামি করা হয়েছে সাবেক সংসদ এনামুল হককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X