কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০২:৫৮ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে মুখ খুলল সরকার

বাংলাদেশ আওয়ামী লীগের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ আওয়ামী লীগের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে যোগ দিয়েছে আরও কিছু ছাত্র ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংগঠন। বৃহস্পতিবার রাত (৮ মে) থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছেন তারা। এবার সে দাবির বিষয়ে মুখ খুলল অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ অবস্থান জানায় সরকার।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।

এতে আরও বলা হয়, এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য, ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এ ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X