কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মোজো সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে : কাদের গনি 

প্রশিক্ষণ কর্মশালায় মোজো সাংবাদিকরা। ছবি : সংগৃহীত
প্রশিক্ষণ কর্মশালায় মোজো সাংবাদিকরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, মোজো (মোবাইল সাংবাদিকতা) সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে। সংবাদপ্রবাহকে করেছে সহজ এবং সুলভ।

বুধবার (১৪ মে) সকালে মোজো সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সময়ের খবর এখন মানুষ সময়ে চায়। সেই চ্যালেঞ্জের মুখে সাংবাদিকতার ধারাবাহিক বিবর্তন চলমান। হাতে লেখা সংবাদপত্র থেকে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল। এর নবতর রূপ মোবাইল জার্নালিজম (মোজো)। স্মার্টফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ থেকে সম্পাদনা ও প্রচারের কাজ সবই চলে মোবাইলের মাধ্যমে।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ বক্তব্য রাখেন। কর্মশালায় বিভিন্ন সেশনে ভিডিও ধারণ, সম্পাদনা, উপস্থাপনা ও কনটেন্টের গল্প তৈরির নানা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট অমৃত মলঙ্গী।

কাদের গনি চৌধুরী বলেন,সংবাদ সংগ্রহ, পরিবেশন ও পাঠে মোজো কার্যকর ভূমিকা রাখছে। মিডিয়া ইন্ডাস্ট্রিতে মোজো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সুবিধা আছে বলেইতো মানুষ সেদিকে ছুটছে। কারণ সাংবাদিকদের স্মার্ট ফোনটিই এখন অফিস। যে কোনো জায়গা থেকে যে কোন সময় ফোনেই খবর প্রচার সম্ভব।

তিনি বলেন, মোজোকে বলা হচ্ছে ওয়ান ম্যান আর্মি। একটি যন্ত্র দিয়ে যিনি ছবি তুলছেন, তিনি আবার ভিডিও করছেন, ভয়েস দিচ্ছেন, এডিট করছেন। তারপর সংবাদ উপযোগী করে পরিবেশন করছেন। তাই মোজোতে যিনি কাজ করবেন তাকে জানতে হবে- ভিডিও কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি ও প্রয়োগ করা। ভিডিও কনটেন্টের জন্য সেরা অনুশীলন গবেষণা করা। নিত্য নতুন কন্টেন্ট ডিজাইন বা পরিকল্পনা করা। কনটেন্ট উপস্থাপনায় সৃজনশীলতা, সাবলীলতা ও প্রযুক্তিগত দক্ষতা। সবশেষে চমৎকার আন্তঃযোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা।

মোজো সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুতগতির ফলে মোবাইল নেটওয়ার্ক জনপ্রিয় উঠেছে। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তে বার্তা পৌঁছানো যায় এখন মোবাইল ফোনে। বিশেষ করে ইন্টারনেটের কল্যাণে গোটা বিশ্বের তথ্যাবলি এখন হাতের মোবাইলে। ফেসবুক, টুইটার, ভাইভার, ম্যাসেঞ্জার, ইনস্ট্রাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমই মোবাইল ব্যবহারের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। মোবাইল ভার্সন হয়ে উঠেছে এ সময়ের সব অনলাইন নিউজ পোর্টাল, স্যাটেলাইট টিভি। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন নিউজপোর্টাল, অনলাইন টিভি, রেডিওর মতো সংবাদমাধ্যম। আর স্মার্ট ফোনের মাধ্যমে টিভিতে দেখানো যাবে লাইভ শো। তাই মোবাইলে মিলছে গোটা বিশ্বের খবরাখবর।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জাতীয় কবি সংকল্পে বলেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে। সত্যি বিশ্ব আজ হাতের মুঠোয় বন্দি হয়েছে। পাঠক অভ্যস্ত হয়েছে তার মিনিস্ক্রিনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১১

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১২

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৩

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৪

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৫

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

১৬

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

১৭

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

১৮

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

১৯

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

২০
X