ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মাইজভান্ডারী তরিকার মূলই মানবকল্যাণ : কাদের গনি

চট্টগ্রামের ফটিকছড়িতে সেমিনারে বক্তব্য দেন কাদের গনি চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রামের ফটিকছড়িতে সেমিনারে বক্তব্য দেন কাদের গনি চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, মাইজভান্ডারী তরিকার মূল নির্যাস মানবকল্যাণ। এ তরিকা মানুষকে আলোর পথ দেখায়।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির দমদমায় গাউছিয়া গনি মনজিলে পীর হজরত আল্লামা শাহ সুফি সৈয়দ আবদুল গনি চৌধুরীর (ক.) ৯১তম ওরশ উপলক্ষে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় কাদের গনি চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে দেশে দেশে যুদ্ধ-সংঘাত, ধর্মবিদ্বেষ, বর্ণবৈষম্য, ইসলাম-ফোবিয়া, দুর্বলের ওপর সবলের অত্যাচার চরম আকার ধারণ করেছে। এ অশান্ত পরিস্থিতিতে গাউসুল আযম মাইজভান্ডারীর মহৎ আদর্শ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা রাখতে পারে। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা, মানুষে মানুষে ভাতৃত্ববোধ, সমতা সৃষ্টির শিক্ষা মাইজভান্ডার শরিফ দিয়ে আসছে, তাই মাইজভান্ডারী দর্শনই শান্তিপূর্ণ সহাবস্থান গড়ার মূল প্রভাবক হতে পারে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. নূরে আলম। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক শাহ সুফি সৈয়দ সফিউল গনি চৌধুরী।

আলোচনায় অংশ নেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর, ড. নিজাম উদ্দিন জামি, মাওলানা সৈয়দ মু’তাসিম বিল্লাহ, শাহ সুফি সৈয়দ মামুনুর রশিদ আমিরী, শাহ সুফি শেখ শহিদুল্লাহ ফারুকী, মাওলানা কাজী খালেদুর রহমান হাশেমী, মাওলানা সৈয়দ সালাউদ্দিন, অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অধ্যাপক মোহাম্মদ আবু তৈয়ব, অধ্যক্ষ নুরুল ইসলাম, মাওলানা আবুল বশর মাইজভান্ডারী, মাওলানা সৈয়দ বশিরুল আলম, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা আলী আজম রেজভি, মাওলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক, মাওলানা নজরুল ইসলাম আশরাফি, মাওলানা কে এম জহির উদ্দিন, মাওলানা কাজী সেলিম উদ্দীন, মাওলানা ইকরাম উদ্দিন, হাফেজ মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ মোতাহের হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X