কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইশরাক হোসেনের শপথ যে কোনো সময়

ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে যে কোনো সময় শপথ নিতে পারেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। শপথ পড়ানোর প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন করে বিষয়টি বর্তমানে প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দায়িত্বশীল ওই কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রস্তুতি নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রধান উপদেষ্টাকে শপথ পড়ানোর জন্য সারসংক্ষেপ পাঠিয়ে সময় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের উপদেষ্টা বা সচিব বা অন্য কাউকে দিয়ে শপথ পড়ানোর কথা বলতে পারেন। সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে স্থানীয় সরকার বিভাগ। বর্তমানে প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় আছে স্থানীয় সরকার বিভাগ।

কর্মকর্তারা আরও বলেছেন, প্রধান উপদেষ্টা সারসংক্ষেপ অনুমোদন দিলেই আদালতের নির্দেশনা অনুযায়ী শপথ পড়ানোসহ দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X