কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এসএসএলটির সভাপতি শামস, সম্পাদক তাহমিনা

ফিদা আল শামস (বামে) ও তাহমিনা সুলতানা (ডানে)।
ফিদা আল শামস (বামে) ও তাহমিনা সুলতানা (ডানে)।

সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টস (এসএসএলটি)-এর ১১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) রাজধানীর একটি হোটেলে এসএসএলটির নিয়মিত সদস্যদের ভোটে এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

দুই বছর মেয়াদি (২০২৩-২৫) এই নির্বাহী কমিটিতে ফিদা আল শামসকে সভাপতি, তাহমিনা সুলতানাকে সাধারণ সম্পাদক ও রাজু আহমেদকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।

এ ছাড়া শিহাব ওয়ারেসিকে যুগ্ম সাধারণ সম্পাদক, সাঈদুজ্জামানকে সাংগঠনিক ও প্রচার সম্পাদক, সিলভিয়া চৌধুরীকে শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক, মাসুমা সুরাইয়াকে মহিলাবিষয়ক সম্পাদক, হোসনে আরা ইয়াসমিনকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিটির কার্য নির্বাহী সদস্য হলেন- আহমেদ শরীফ সাকিব, মো. সাজ্জাদ হোসাইন এবং মো. মনির হোসেন।

এসএসএলটির নবগঠিত কমিটির সদস্যগণ স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি পেশার উন্নয়ন ও মৌলিকত্ব সুনিশ্চিতকরণ, রোগীদের সঠিক সেবা নিশ্চিতকরণ এবং পেশাজীবীদের স্বার্থ রক্ষায় সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার দেন।

নির্বাচনী প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. নায়ীম আলীমুল হায়দার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন বিভাগ,বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিপুল কুমার চক্রবর্তী, প্রোগ্রাম ম্যানেজার,সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং ফরহাদ আমির, ম্যানেজিং ডিরেক্টর, গিভেঞ্জি ইন্টারন্যাশনাল ও ডিরেক্টর এটিএন বাংলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X