বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রজন্মান্তরের অভিজ্ঞতা বিনিময় ও আগামীর পথচলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা
সেমিনারে অতিথিরা। ছবি : কালবেলা

ঢাকা আহ্ছানিয়া মিশনের তথা মিশন পরিবারে যারা ২৫ বছর থেকে সেবা প্রদান করেছে বা করছেন তাদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ডাম ক্লাব ২৫-এর উদ্যোগে ‘প্রজন্মান্তরের অভিজ্ঞতা বিনিময় ও আগামীর পথচলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেলে ডাম ক্লাব ২৫-এর আয়োজন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ডাম ক্লাব২৫ সদস্য নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাম ক্লাব ২৫ সভাপতি মো. আনছার আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি ডা. খলিলউল্লাহ ও এক্সিকিউটিভ কমিটির সদস্য মতিউর রসুল। এসময় সারসংক্ষেপ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫-এর উপদেষ্টা ড. এম এহছানুর রহমান। স্মৃতিচারণ করেন ডাম ক্লাব২৫ সদস্য ইকবাল মাসুদ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াশ সেক্টরের সাবেক প্রধান উম্মে ফারওয়া ডেইজি, সিনেডের সাবেক সিইও এবং প্রশিক্ষণ ও উপকরণ উন্নয়ন বিভাগের সাবেক পরিচালক শাহনেওয়াজ খান। পরিচিতি পর্ব পরিচালনা করেন ডাম ক্লাব২৫-এর সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান। মিশন প্রতিষ্ঠার বাণী পাঠ করেন ডাম ক্লাব২৫ সদস্য মো. হাবিবুর রহমান। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫ সদস্য মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদস্য মো. মনিরুল ইসলাম।

এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন-আজ যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন অনুভব করি—ঢাকা আহ্ছানিয়া মিশনের সঙ্গে এই পথচলা শুধুমাত্র চাকরি ছিল না, ছিল এক মানবিক যাত্রা। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার আদর্শ, মানুষের সেবা আর নৈতিকতায় বিশ্বাস আমাদের শুধু একজন পেশাজীবী হিসেবে গড়ে তোলেনি, বরং মানুষ হিসেবে অনেক বেশি সমৃদ্ধ করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X