কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত সমকালের সাংবাদিক

আবদুল হামিদ। ছবি : সংগৃহীত
আবদুল হামিদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর সদস্য, দৈনিক সমকালের রিপোর্টার আবদুল হামিদ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার (২৮ মে) এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন হামিদ সকালে মোটরসাইকেলে করে বাসা থেকে রওনা করেন। পরে মুগদার বেঙ্গল গার্মেন্টসের সামনে পৌঁছালে উল্টো পথে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হামিদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

দুর্ঘটনায় আব্দুল হামিদের ডান পা ভেঙে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে হামিদের মোটরসাইকেল হারিয়ে গেছে।

ক্র্যাব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক বিবৃতিতে আহত হামিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উল্টো পথে দ্রুত গতিতে আসা অটো রিকশাটিকে জব্দ করে চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতারা।

মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত উদ্ধারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান তারা।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১০

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১১

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১২

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৩

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৪

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৫

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৭

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৮

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৯

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

২০
X