কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১০:৪৮ এএম
আপডেট : ৩০ মে ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপান  

বাংলাদেশ ও জাপানের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও জাপানের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে প্রায় ১৩ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপান। এই সহায়তা দেওয়া হবে বাংলাদেশের রেলওয়ে খাতের উন্নয়নের জন্য।

শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশকে ১ দশমিক ০৬৩ বিলিয়ন ডলায় বাজেট সহায়তা দিবে জাপান। যা টাকার অংকে দাঁড়ায় ১২ হাজার ৯৫৮ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার টাকা (আজকের ডলার রেট অনুযায়ী)। এই টাকা রেলপথ উন্নয়ন, শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়ানের জন্য দেওয়া হবে।

পোস্টে বলা হয়, এর মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার (৫ হাজার ১১০ কোটি টাকা) প্রদান করা হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের জন্য ঋন হিসেবে। বাকি ৬৪১ মিলিয়ন ডলার (৭ হাজার ৮৩৬ কোটি ১৫ লাখ টাকা) ব্যয় করা হবে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডাবল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য।

এতে আরও বলা হয়, ৪ দশমিক ২ মিলিয়ন ডলার (৫১ কোটি ৩৪ লাখ টাকা) অনুদান দেওয়া হবে শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদানের জন্য।

উল্লেখ্য, শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উভয়পক্ষই পারস্পারিক সম্পর্কসহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ ও বাংলাদেশের শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।

এ সময়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন বাড়াতে অব্যাহত সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

এর আগে, বৈঠকের জন্য জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X