কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২:২৯ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সবাই নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার টোকিওতে নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়ার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার টোকিওতে নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়ার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ছবি: সংগৃহীত

দেশের সব দল নয়, একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ মে) জাপানে নিক্কেই ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক এক অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করলে এ মন্তব্য করেন ড. ইউনূস।

ঢাকায় রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন বিটিভি ও বেসরকারি টেলিভিশনগুলো প্রধান উপদেষ্টার এই প্রশ্নোত্তর পর্ব সম্প্রচার করেছে।

নিক্কেই ফোরামের ওই প্রশ্নোত্তর পর্বে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার তিনটি লক্ষ্যে কাজ করছে। এগুলো হলো সংস্কার, বিচার এবং নির্বাচন।

এ বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে উল্লেখ করেন তিনি। তবে সংস্কার কতটুকু হয়েছে তার ওপর নির্বাচন অনুষ্ঠান নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই, তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। আমরা যদি খুব তাড়াহুড়ো করি, কিছু সংস্কার করি এবং অন্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি, তাহলে আমরা এটা (নির্বাচন) ডিসেম্বরে করতে পারি। তবে আমাদের যদি ভালো সংস্কার দরকার হয়, তাহলে আমাদের আরও ছয় মাস অপেক্ষা করতে হবে।

কিন্তু কেউ কেউ সংস্কার রেখে ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল এটা বলছে’।

এ সময় ড. মুহাম্মদ ইউনূস পুনর্ব্যক্ত করেন যে তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। তিনি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X