কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়ালালামপুরে বাংলাদেশ পাসপোর্ট সেবা কেন্দ্র নতুন ঠিকানায়

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। ছবি : সংগৃহীত
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। ছবি : সংগৃহীত

মালয়েশিয়া কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু করেছে। কুয়ালালামপুরের জালান আমপাং এলাকায় নতুন এ সেবা কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

বুধবার (৩০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মো. খোরশেদ আলম খাস্তগীর, মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল, দূতালয় প্রধান ও কাউন্সিলর ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সিলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচার্য, কাউন্সিলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) রাসেল রানা, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মো. কিয়ামুদ্দিন প্রথম সচিব (বাণিজ্য) প্রনব কুমার ঘোষ, প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও সুমন চন্দ্র দাস, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীনসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

পাসপোর্ট সেবা কেন্দ্রের নতুন ঠিকানা ৩০ জালান আমপাং, কুয়ালালামপুর সিটি সেন্টার, ৫০২৫০।

এই কেন্দ্র থেকে পাসপোর্ট সেবা প্রত্যাশীরা প্রতিদিন (সোম-শুক্র) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে হাইকমিশন সূত্র জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X