কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউনূসকে মহামানব বানিয়ে আইন ও গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে : ওয়ার্কার্স পার্টি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি বলেছে, দেশে জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে এলে হঠাৎ করে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে নিয়ে কতিপয় সুযোগসন্ধানী তথাকথিত সুশীলদের পক্ষ থেকে এক ধরনের মাতম তোলা হয়। এবারও দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তার প্রতিফলন দেখা হচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব সীমানায় মাতম তোলা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি এসব কথা জানায়।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, ড. মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেলজয়ী, দেশের একজন সম্মানিত অর্থনীতিবিদ। নোবেল জয়ে দেশের সম্মান-সুনাম বয়ে এনেছেন তিনি। তার জন্য আমরা নিশ্চয় গর্ব অনুভব করি। একজন নোবেলজয়ী নিশ্চয় তার দেশ এবং বিশ্ব কল্যাণে অবদান রাখেন তার সর্বোচ্চ নৈতিকতা-সততা-স্বচ্ছতা জবাবদিহি দিয়ে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তিনি এমন কিছু বিতর্কের জন্ম দিয়েছেন এবং বেআইনি কাজ করেছেন, যা তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

আরও বলা হয়, ড. মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের পদবি অবৈধ-অগঠনতান্ত্রিকভাবে আঁকড়ে থেকে প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা-বন্ধ রেখেছিলেন, যা শ্রম আদালতের নির্দেশে তাকে ফেরত দিতে হয়েছে। সর্বশেষ কর ফাঁকির অভিযোগও তার বিরুদ্ধে এসেছে। সব ঘটনাই প্রমাণ করে, তিনি নৈতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। নিজেকে অবৈধ কর্মপন্থার সঙ্গে যুক্ত করেছেন।

পুঁজিবাদী ব্যবস্থার ধারক ড. ইউনূসকে ঘিরে আমেরিকা-ইউরোপসহ বিভিন্ন দেশের নোবেল বিজয়ী এবং রাজনীতিবিদদের এক জায়গায় করে সুনির্দিষ্ট লক্ষ্য হাসিলের জন্য ১৬০ জনের নামে বিবৃতি দিয়ে এক বিশেষ চাপ তৈরির চেষ্টা হচ্ছে। ড. ইউনূসকে মহামানব বানিয়ে বাংলাদেশের প্রচলিত আইন ও গণতন্ত্রকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।’ অভিযোগ করে ওয়ার্কার্স পার্টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১১

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১২

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৩

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৪

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৫

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৬

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৮

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৯

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

২০
X