কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৬:৩৯ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অর্ধেকে নামছে রেলের উন্নয়ন বরাদ্দ

ট্রেন। ছবি : সংগৃহীত
ট্রেন। ছবি : সংগৃহীত

রেলওয়ের অধীনে চলমান বেশ কিছু বড় প্রকল্প এরই মধ্যে সমাপ্ত হয়েছে। আর চলমান বড় কিছু কাজের গতি কমিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে বেশকিছু প্রকল্প বাতিল করা হচ্ছে। সব মিলিয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য রেলের বরাদ্দ প্রায় অর্ধেকে নেমে এসেছে।

সোমবার (০২ জুন) বাজেট পেশ করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

বাজেটের বরাদ্দ বিশ্লেষণ করে দেখা গেছে, যেখানে চলতি অর্থবছরে (২০২৪-২৫) রেলওয়ের জন্য সরকারের বরাদ্দ ছিল ১৩ হাজার ৭২৫ কোটি ৬৪ লাখ টাকা, সেখানে আগামী অর্থবছরের জন্য বরাদ্দ কমিয়ে সাত হাজার ৭১৪ কোটি ৯৯ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের জন্য চলতি অর্থবছরে আলাদা করে ৬০০ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ থাকলে আগামী অর্থবছরে বরাদ্দ কমিয়ে ১৭৯ কোটি ৭৭ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান কালবেলাকে বলেন, আমরা অপ্রয়োজনীয় অনেকগুলো প্রকল্প বাদ দিয়ে দিয়েছি। ট্রেন নেই, রেললাইন দিয়ে কী করব। তাই আপাতত ওসব প্রকল্প চলবে না। অবকাঠামো প্রকল্প বাদ দিয়ে নতুন করে ট্রেনের মান উন্নয়নের জন্য একটা প্রকল্প নেওয়া হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X