আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিস্ট সরকার উন্নয়নের সব বাজেট লুটপাট করে খেয়ে ফেলেছে’

আশাশুনিতে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা
আশাশুনিতে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, আশাশুনির উন্নয়নে বিএনপির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিন। দীর্ঘ ১৬ বছর এ উপজেলার ভাগ্যে কোনো উন্নয়ন হয়নি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার উন্নয়নের সকল বাজেট লুটপাট করে খেয়ে ফেলেছে। আইলা, সিডর, আম্ফানে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার মানুষের ভাগ্য নিয়ে শুধুই ছিনিমিনি খেলেছে।

‎বুধবার (১৫ অক্টোবর) সাতক্ষীরার আশাশুনির সাপ্তাহিক হাটে উপস্থিত জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

কাজী আলাউদ্দিন বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে আশাশুনি ও কালীগঞ্জে ভাগ্য সুপ্রসন্ন হবে। এ উপজেলা দুটিকে আধুনিক সুযোগ সংবলিত উপজেলা গড়ে তোলা হবে।

সাবেক এ সংসদ সদস্য বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। আসুন সবাই মিলে বহুদলীয় গণতন্ত্রের বটবৃক্ষ বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে আশাশুনি ও কালীগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X