কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ

উপচেপড়া ভিড় কমলাপুর রেলস্টেশনে। ছবি : সংগৃহীত
উপচেপড়া ভিড় কমলাপুর রেলস্টেশনে। ছবি : সংগৃহীত

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাস, ট্রেন, লঞ্চ সব যানেই মানুষের উপচেপড়া ভিড়। রাস্তায় ঢল নেমেছে ঘরমুখো মানুষের। এতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে ভিড় এখন স্টেশন ও টার্মিনালগুলোয়।

শহরের মানুষের একটা বড় অংশই এখন রাস্তায়। উদ্দেশ্য, প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদ্‌যাপন। ঈদের আগে মানুষ ঢাকা ছাড়ছে আজ। আগামীকাল বৃহস্পতিবার (০৪ জুন) থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। শেষ কর্মদিবসে হাজিরা দিয়েই কেউ কেউ রওনা দিবেন বাড়ির পথে, আবার কেউ রওনা দিয়েছেন আজ।

কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া মানুষের ভিড় দেখা গেছে। তবে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে স্টেশনে চেকিং ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।

এছাড়া গাবতলী, মহাখালী, কল্যাণপুরসহ বিভিন্ন বাস টার্মিনালে ভিড় জমেছে যাত্রীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চাপ। দুপুরের পর ভিড় আরও বাড়বে বলে জানিয়েছে টার্মিনাল কর্তৃপক্ষ।

যাত্রীচাপে আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট। গাড়ি ছাড়তে দেরি হচ্ছে কিছুটা। তবু ভোগান্তি এখনো নিয়ন্ত্রণে। শেষ কর্মদিবসে কেউ অফিস শেষে ছুটছেন বাস ধরতে, কেউবা দুপুরেই রওনা হয়েছেন। অনেকেই আবার পরিবারকে আগেই পাঠিয়ে বের হচ্ছেন পরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X